বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব (জাতীয় নিউজ ক্লাব)
তারিখ: ১১/৬ /২০২৬ ইং
এতদ্বারা বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব (জাতীয় নিউজ ক্লাব)-এর সকল সদস্য, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনের স্থায়ী কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা গত বুধবার বিকেল ৪:০০ ঘটিকায় ধানমন্ডিস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া।সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬–২০২৮ মেয়াদের জাতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করা এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশের লক্ষ্যে ৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এছাড়াও সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে অধিকতর গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার স্বার্থে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সকল বিদ্যমান কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলা, মহানগর ও অন্যান্য সকল পর্যায়ের কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিলুপ্ত ঘোষণা করা হলো।নবগঠিত আহ্বায়ক কমিটিকে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম এবং বিশেষ স্মরণিকা প্রকাশের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।অতএব, সংগঠনের সকল সদস্য ও সংশ্লিষ্টদের উপর্যুক্ত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।আদেশক্রমে,
………………………………………..
ইজ্ঞিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া
চেয়ারম্যান
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব (জাতীয় নিউজ ক্লাব